ফরিদপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রান গেল মমতাজের - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, April 3, 2018

ফরিদপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রান গেল মমতাজের



নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে জমি জমা বিরোধের জের ধরে মমতাজ বেগম(৫২) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ মঙ্গলবার সাড়ে ১০দিকে এই ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগমের বাড়ী সদর উপজেলার বাখুন্ডা গ্রামে। সে ওই এলাকার ইউনুছ সেকের স্ত্রী। নিহত মমতাজ বেগম আমগাছিয়া গ্রামে ছোট বোনের বাড়ীতে বেড়াতে যান। আজ বোনের স্বামীর সাথে প্রতিপক্ষের সংঘর্ষ হলে তিনি থামাতে গিয়ে ধারলো অস্ত্রের আঘাতে নিহত হলেন।
 
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে একটি পুকুরে মাছ ধরা নিয়ে স্থানীয় রুস্তম আলীর সাথে প্রতিপক্ষ আবুল খায়ের গ্রুপের সাথে সংর্ঘষ বাধে।

এসময় উভয় গ্রুপের লোকজনের সাথে সংর্ঘষ চলাকালে ছোট বোনের বাড়ীতে বেড়াতে আসা মমতাজ বেগম সংর্ঘষ থামাতে গিয়ে তার মাথায় রাম দায়ের কোপ লাগে। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages