নিউজটুডেফরিদপুরঃ
জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, তৃনমুলের নেতাকর্মীরাই আওয়ামীলীগের মেরুদন্ড। তারাই দলের জন্য কাজ করে, ত্যাগ স্বিকার করে। তাই কর্মীদের মূল্যায়ন করতে হবে। কোন ভেদাভেদ থাকলে তা ভুলে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। উপনেতা আজ বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামের নিজ বাড়িতে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
উপনেতা আরো বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, বঙ্গবন্ধু থেকে শুরু করে, তার কন্যা শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন তখনই দেশের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আমি এলাকায় যত উন্নয়ন করেছি, মানুষ তা দেখেছে, আমার বিশ্বাস মানুষ এই উন্নয়নের কথা ভুলে যাবে না, তারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসবে।
মত বিনিময় সভায় উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও কনিষ্ট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক শেখ মনির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। #

No comments:
Post a Comment