আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 20, 2018

আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রদ্দ্যুৎ সাহার বাড়িতে এক মাস আগে খনন করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে একজন নিচে নামে। তার সাড়া না পেয়ে অপর শ্রমিকও নিচে নামে। দুই শ্রমিকের সাড়া শব্দ না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস পৌছে দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মারনুশ উভয়কেই মৃত ঘোষনা করেন।


নিহত শ্রমিকরা হলো বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মারনুশ বলেন, এক মাস পূর্বে নির্মাণ করা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages