চরভদ্রাসনের দুই গ্রামে কাল বৈশাখীর তান্ডব - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 20, 2018

চরভদ্রাসনের দুই গ্রামে কাল বৈশাখীর তান্ডব

ফরিদপুর প্রতিনিধি, ২০ এপ্রিলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কালবৈশাখীর ছোবলে সদর ইউনিয়নের দুটি গ্রামের প্রায় শতাধিক বাড়ী ও সহশ্রাধিক গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।


শুক্রবার ওই এলাকা ঘুরে দেখা যায় গাছপালা উপড়ে পরার পাশাপাশি উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের চাল। কেউ কেউ ব্যস্ত রয়েছে ঘরের উপর পরে থাকা গাছপালা সরানোর কাজে। আবার অনেকেই খোলা আকাশের নীচেই সারছেন রান্নার কাজ। রাস্তার উপর গাছপালা পরে থাকার কারনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।


সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  ইউপি  সদস্য আবুল কালাম মৃধা জানান দুটি গ্রামে কমবেশী অনেকেই ক্ষতিগ্রস্থ হলেও তার মধ্যে কামারডাঙ্গী গ্রামের মৃত নিলকমলের পরিবার, অমৃত মন্ডল, রঞ্জিত মন্ডল, বিনয় কুমার মন্ডল, মনির খান, মঞ্জু মোল্যা, ইব্রাহিম মোল্যা, হরিপদ মন্ডল, ফজি খাতুন, স্বপন শিকদার, সুকমল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, গোবিন্দ মন্ডল, নিখিল বেপারী, নান্নু মৃধা এবং মাথা ভাঙ্গা গ্রামের অমল মন্ডল, সিদ্দিক খান, মিজান মোল্যা, শামচু মৃধা, ইউনুস মোল্যা সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়া  মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি সৌচাগার ভেঙ্গে গেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি জানান ক্ষতিগ্রস্থদের দ্রুত নামের তালিকা তৈরী করা হচ্ছে। তালিকা শেষে উপজেলা পরিষদের পক্ষ হতে তাদের সহায়তা প্রদান করা হবে।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages