নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর মেডিকেল কলেজের ক্যান্টিনে পাঁচ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগে ক্যান্টিনের পরিচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টার সময় ফমেকের ক্যান্টিনের ভেতর জোড় করে ওই পরিচালক শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। ধর্ষিত শিশুটির মা ফরিদপুর মেডিক্যাল কলেজের ক্যান্টিনে কাজ করতো ।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শিশুটি মায়ের সঙ্গে কলেজের ক্যান্টিনে আসে। সন্ধ্যার পর প্রচন্ড বৃস্টি ও ঝড় হওয়ায় ক্যান্টিনে লোকজন ছিলো না। ওই সময়ে বিদ্যুত সংযোগও চলে যায়। এই সুযোগে ক্যান্টিন পরিচালক মো. আমিনুর (৫৬) শিশুটিকে জোড় করে ধর্ষণ করে। পরে তার চিৎকারে ইন্টার্নি চিকিৎসক প্রিয়াঙ্কাসহ অন্যরা এগিয়ে গেলে আমিন পালানো চেষ্টা করে। এসময় আশে-পাশের লোকজন তাকে ধরে পুলিশে সোর্পদ করে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম জানান, “বর্তমানে অসুস্থ শিশুটিকে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা করে লেবার ওয়ার্ডে (গাইনি বিভাগে) ভর্তি করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে”।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (তদন্ত) এনায়েত হোসেন জানান, কলেজ ক্যান্টিনে পাচ বছরের একটি শিশু ধর্ষনের খবর পেয়ে আমি সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এসময় ভিকটিম শিশুটির দেয়া তথ্যের ভিত্তিতে ক্যান্টিনের পরিচালক আমিনুরকে আটক করি। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক বেলাল হোসেন জানান, রাতেই মামলা রেকর্ড হয়েছে। আজ শুক্রবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাযতে প্রেরন করা হয়েছে। #

No comments:
Post a Comment