মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি ঃ শুক্রবার এসএসসি এর গনিত পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা ৪১টি মোবাইল সেট উদ্ধার করে। পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল সেট সহ ছাত্র-শিক্ষক অংশ গ্রহন করছে এমনই গোপন তথ্যের ভিত্তিতে এ তল্লাশি চালানো হয়। এসময় ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ১৪ জন শিক্ষক ও ২ জন পরীক্ষার্থী এবং কেএম কলেজ কেন্দ্র হতে ৭ জন শিক্ষক ও ১৮ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল সেট পাওয়া যায়। উপজেলা নিবার্হী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্বেও যারা মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে তাদের কাছ থেকেই সেট গুলো জব্দ করা হয়।
ফরিদপুর, ২০ ফেব্রুয়ারী।
ফরিদপুর, ২০ ফেব্রুয়ারী।
.jpg)
No comments:
Post a Comment