নিজস্ব প্রতিবেদক ঃ ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার সদর ভূমি অফিসের সামনের রাস্তার উপর থেকে একটি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত একটার দিকে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ নিয়াজ মাহমুদ সজল (২১)। সে কোতয়ালী থানার পূর্ব খাবাসপুর এলাকার পান্নু হাওলাদারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিনিঃ এএসপি মোঃ আমিনুর রহমান ও এএসপি মোঃ শামীম কুদ্দুছ ভূঁইয়া’র নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তার পরিহিত প্যান্টের কোমরে গোজা অবস্থায় ০১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড তাজা গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। #

No comments:
Post a Comment