ফরিদপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত এক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 22, 2015

ফরিদপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত এক

নিজস্ব প্রতিবেদক, ২২ ফেব্রুয়ারী
ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের পশ্চিম আলীয়াবাদ গ্রামে রোববার ভোর রাতে এলাকাবাসীর গণপিটুনিতে মাসুম মৃধা নামে এক ডাকাত নিহত হয়েছে, এসময় দেলোয়ার নামে আহত হয়েছে আরো একজন । স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডাকাতদের ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মাসুম সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হারুকান্দি এলাকার রাজা মৃধার ছেলে। আর দেলোয়ার ব্যাবহৃত এ্যাম্বুলেন্সেটির চালক, তার বাড়ি শহরের চর কমলাপুরে।
 কোতয়ালী থানার অফিসার ইন চার্জ(ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, আজ ভোর রাতে ৫/৬ জন ডাকাতদল একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় যাায়। এসময় মুসল্লিরা তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে, ডাকাত দল মুসল্লিদের উপর ক্ষিপ্ত হয়ে উঠলে খবর পেয়ে গ্রামবাসি ঘটনাস্থল ঘিরে ফেলে। ডাকাতদল এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে দুইজনকে ধরে ফেলে গনপিটুনি দেয়। এসময় অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা এসময় তাদের ব্যবহৃত গাড়ীটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ওই দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে মাসুম মারা যায়। নিহত মাসুমের নামে কোতয়ালী ও ভাঙ্গা থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে । ###
ফরিদপুর, ২২ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages