সাব্বির হাসান.সদরপুরঃ আন্তর্র্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সদরপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের নেতৃত্বে রাত বারটা ১মিনিটে শহীদ মিনারে পুর্ষ্পাঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন চত্ত্বর হতে একটি প্রভাতফেরী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডার আঃ গাফফার মিয়া। আরও উপস্থিত ছিলেন উপাধ্যাক্ষ সদরপুর সরকারি কলেজ আহম্মেদ আলী মোল্যা, উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ, কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দিবস রঞ্জন বাগচি, অধ্যক্ষ মহিলা কলেজ নূর আলম সিদ্দিকী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, প্রধান শিক্ষিকা রহিমা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক আবু আলম রেজা, শ্রমিকলীগ সভাপতি মোঃ চাঁন মিয়া দেওয়ানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফরিদপুর, ২১ ফেব্রুয়ারী।।
ফরিদপুর, ২১ ফেব্রুয়ারী।।

No comments:
Post a Comment