সদরপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 21, 2015

সদরপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

সাব্বির হাসান ঃ ফরিদপুরের সদরপুরে শনিবার আন্তর্র্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত স্বেচ্চায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলার একটি বেসরকারি সামাজিক সংস্থা “দেশ প্রেমিক বাংলাদেশ” নামে উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে। আয়োজকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী। দেশ প্রেমিক বাংলাদেশ এর পরিচালক মোঃ বশির আহম্মেদ সুইম ও সম্পাদক জয়নাল আবেদিন জানান, সদরপুর উপজেলার ভাষানচর ও চরবিষ্ণুপুর দুটি ইউনিয়নের মুমুর্ষ রোগীদের জন্যে এ রক্ত সংগ্রহ করা। রক্ত সংগ্রহ করে ফরিদপুর মেডিসিন ক্লাবে সংরক্ষিত করা হয়। পরে দুটি ইউনিয়নে জনসাধারণের চিকিৎসা সময়ে রক্ত সংকট দেখা দিলে বিনামূল্যে তাদের মধ্যে এসব রক্ত বিতরণ করা হবে। এসময় সংগঠনের ,মোঃ আহসান হাবিব, আয়েশা আক্তার লাভলী, নিশাত তাসনিস মৌ, শাফায়েত হোসেন তুষার, ফজলে রাব্বি, আবু ইউসুফ ভুইয়া,মামুনুর রশীদ, মাহিনুর আহম্মেদ, আমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর, ২১ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages