ফরিদপুরে শিবির নেতা আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 23, 2015

ফরিদপুরে শিবির নেতা আটক

নিউজ টুডে ঃ ফরিদপুর শহরের মধ্য আলীপুরের একটি বাসা থেকে ধর্মীয় ও জিহাদি বই, ব্যনার এবং দু’টি ল্যাপটপসহ শিবিরের এক নেতাকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার বিকালে তাকে আটক করা হয়।
আটককৃৃতের নাম মোঃ হুমায়ুন কবীর (২৪)। সে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামের আলী আকবরের পুত্র। হুমায়ুন সরকারী রাজেন্দ্র কলেজের মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শের্ষ বর্ষের ছাত্র।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানায়, ফরিদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সভাপতি হুমায়ুন কবীর। গত ৫/৬মাস ধরে মধ্য আলীপুরের আলমগীর হোসেনের বাড়ী ভাড়া নিয়ে বসবাস করে জিহাদি কার্যক্রম পরিচালনা করে আসছিল সে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দু’টি ল্যাপটপ ও দুই বস্তা ধর্মীয় ও জিহাদি বই উদ্ধার করা হয়। #

ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages