ভাঙ্গায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 24, 2015

ভাঙ্গায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের গোপিনাথ গ্রামে মঙ্গলবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি এসময় ভাংচুড় করা হয়। সংঘর্ষস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফরিদপুর-৪ আসনের বর্তমান সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর সমর্থক ওয়ার্ড সভাপতি মমরেজ সেক আওয়ামীলীগের অপর গ্রুপ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থক ওয়ার্ড সাধারন সম্পাদক আলমগীরের কাছে টাকা পান। সেই টাকা চাওয়া নিয়ে গত সোমবার রাতে এদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে আওয়ামীলীগের ওই দুই নেতার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ও গাড়ি ভাংচুড় করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ আলমগীর সেক ও হাফিজুর সেক নামের দুই ব্যাক্তিকে আটক করেছে।
সংঘর্ষে আহত মমরেজ সেক, ঝর্না বেগম, নুপুর বেগম, আলমগীর, হাফিজুর, নজরুলকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। #
ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages