নিউজ টুডে ফরিদপুর, ২১ মার্চ
ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় অভিযান চালিয়ে ১ শত ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৮ ফরিদপুরের সদস্যরা। আটক ব্যাক্তির নাম নুরুজ্জামান মোল্যা। সে শহরের পূর্ব খাবাসপুর এলাকার রাজন মোল্যার ছেলে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নিশ্চিত হয় শহরের পুরাতন পাসপোর্ট অফিসের সামনে ফেনসিডিল কেনা বেচা হবে। সে অনুযায়ী র্যাবের একটি টিম শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আটত নুরুজ্জামান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব ধাওয়া করে তাকে ধরে ফেলে। এসময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে বলে র্যাব জানিয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে বলেও র্যাব জানিয়েছে। #
ফরিদপুর, ২১ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment