নিউজ টুডে ফরিদপুর, ১৬ মার্চ
ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মোক্তার নিহত হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ও গ্রামবাসী আরো চার ডাকাতকে আটক করেছে। রোববার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার উপজেলার কোনাগ্রাম এলাকার মৃত. আকরাম হোসেনের পুত্র।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, রাতে আলফাডাঙ্গার জয়দেবপুরের জুয়েলের ইটভাটা সংলগ্ন জাকির ফকিরের বাড়ীতে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে প্রামবাসীর সহায়তায় পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ ও গ্রামবাসী আহত অবস্থায় পাঁচ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র ও দুটি বোমাসহ বোমা তৈরির সামগ্রী উদ্ধার করে।
এরা হলেন, আলফাডাঙ্গার মোক্তার হোসেন (৩৫) ও মোঃ ইয়ারুপ (৪২) বোয়ালমারীর মোঃ হারুন (৪০) ও মোঃ পাপিয়ার (২৫) এবং বাগেরহাটের মোল্লার হাটের মো: জাকির হোসেন (৩২)। এদের মধ্যে জাকির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে। নিহত মোক্তারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে গভীর রাতে পুলিশ মোক্তারের দেয়া তথ্যমতে তাকে নিয়ে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোক্তার হোসেন নিহত হয়। এসময় আলফাডাঙ্গা থানা পুলিশের এসআই মাহামুদ হোসেন ও কনস্টেবল লোকমান হোসেন আহত হয়। #
ফরিদপুর, ১৬ মার্চ, ২০১৫।

No comments:
Post a Comment