সদরপুরে ৯১৮ বোতল ফেনসিডিলসহ এক নারী আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 16, 2015

সদরপুরে ৯১৮ বোতল ফেনসিডিলসহ এক নারী আটক

সাব্বির হাসান. সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে রোববার রাতে ৯১৮বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল বিক্রির খবর পেয়ে সদরপুর থানার পুলিশ পরিদর্শক সদরপুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজারচর লাল মোল্যার ডাঙ্গী গ্রামের ল্যাংড়া হালিমের বাড়ি ঘেরাও করে। পরে ওই বাড়ি তল্লাশী করে ঘরের বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা ৯১৮বোতল ফেনসিডিল ও নগদ ৩০হাজার টাকাসহ আকলিমা বেগম (৫০) কে আটক করে।
পরে জব্দকৃত ফেনসিডিল ও আকলিমা কে সদরপুর থানায় নিয়ে আসা হয়। আটককৃত আকলিমা বেগম বরগুনা জেলার বরগুনা থানার পশ্চিম গুদী গ্রামের মোঃ সালেউদ্দিনের স্ত্রী। সে সদরপুরে বাড়ি ভাড়া নিয়ে ফেনসিডিল বিক্রি করে আসছিল গত কয়েক মাস যাবত। এ ব্যাপারে সদরপুর থানার পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #
ফরিদপুর, ১৬ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages