ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী গনধর্ষনের শিকার, আটক ১। ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 16, 2015

ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরী গনধর্ষনের শিকার, আটক ১। ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা থেকে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের বড় হামেরদী গ্রামের বাক প্রতিবন্ধী এক কিশোরীকে রবিবার রাতে তুলে নিয়ে গনধর্ষন করেছে এলাকার কতিপয় বখাটে যুবক। ঘটনার সাথে জড়িত এক ধর্ষক আব্দুল্লাহ(৩০)কে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এদিকে সোমবার সকাল থেকে স্থানীয় প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ধর্ষনের শিকার ওই কিশোরী রাত ৯টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটেরা তার মুখ বেধে গজারিয়া বিলের মধ্যে নিয়ে যায়। মেয়েটির মুখ বেধে ওই বিলের ভেতরে রাতভর কিশোরীর উপরে পাশবিক নির্যাতন করে নরপশুরা। এদিকে বাড়ীর লোকজন কিশোরীকে রাতভর খোজখুজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয় জনতা ও পুলিশ গজারিয়া বিল থেকে মেয়েটিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, আটককৃত ধর্ষক তার দুই সঙ্গীর নাম বলেছে।
এদিকে ঘটনার পর সোমবার দিনভর প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এবং এজন্য কিশোরীর পরিবারের উপর চাপ সৃষ্টিও করা হয়। তবে এলাকার সাধারণ মানুষ ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। #
ফরিদপুর, ১৬ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages