সালথায় বিলুপ্তির পথে মৌমাছি - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, March 6, 2015

সালথায় বিলুপ্তির পথে মৌমাছি

নুরুল ইসলাম, সালথা থেকে, ৬ মার্চ
ফরিদপুরের সালথা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এক সময় ব্যপক হারে দেখা মিলত মৌমাছি ও মৌমাছি’র চাকের। এখন আর আগের মত মৌমাছির চাক দেখা যায় না। অনেক দিন বাদে সালথা কলেজ ভবনে একই সঙ্গে ৪ টি মৌচাক চোখে পরল।
কৃষি নির্ভর এই অঞ্চলে বিশেষ করে সরিষা আবাদের সময় ছোট ঝোপ, বাড়ির চাল, গাছের ডালে প্রায়শই চোখে পরত এই মৌচাকের। এখন প্রাকৃতিক ভাবে এমন মৌচাক খুব একটা চোখে না পরলেও কৃতিম ভাবে চাষ হচ্ছে মধু।
মৌমাছি যে শুধু মধু সংগ্রহের জন্য প্রয়োজন বিষয়টি তেমন নয়। কৃষির সাথে মৌমাছির সম্পর্ক সৃষ্টির শুরু থেকেই। একসময় মনে করা হত, মৌমাছি ফুলে বসলে সেখানে ফসল হয় না। কিন্তু পরবর্তীতে গবেষনায় দেখা গেল ফসল ও উদ্ভিদের পরাগায়নের জন্য মৌমাছির ভুমিকা ব্যাপক। ফসলের উৎপাদন বৃদ্ধিতে মৌমাছির গুরুত্বটা যখন মানুষ বুঝতে শুরু করলো ঠিক তখনই অজানা কোন এক কারনে আগের মত মৌমাছি আর মৌচাক কোনটিরই দেখা মিলছে না। মাঝে মাঝে দূর কোন অঞ্চল থেকে মৌ চাষীরা তাদের মাছির ঝাক নিয়ে আসে এই অঞ্চলে।
সালথা কলেজ ভবনের ছাদে এক সঙ্গে ৪ টি মৌচাক দেখতে আসছে মানুষ। সবার মুখেই একই কথা, কেন এবং কোথায় হারিয়ে যাচ্ছে এই মৌমাছি। ##
ফরিদপুর, ৬ মার্চ, ২০১৫


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages