নিউজ টুডে ফরিদপুর, ৬ মার্চ
ঢাকা-খুলনা মহসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার সিলভার কার্প লিমিটেড এর সামনে একটি মাল বোঝাই ট্রাকের সাথে কোহিনুর পরিবহনের একটি বাসের সংঘর্ষে বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১৫ যাত্রী। নিহত হেলপারের পরিচয় জানা যায় নি। আহত যাত্রীদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে যশোর থেকে একটি মাল বোঝাই ট্রাক ঢাকা যাওয়ার সময় ঘটনাস্থলে এলে বিপরিত দিক থেকে আসা কোহিনুর পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়। দুর্ঘটনার কারনে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পঠিয়েছে। #
ফরিদপুর, ৬ মার্চ, ২০১৫।

.jpg)
No comments:
Post a Comment