বিভাগ হচ্ছে ফরিদপুর, উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন হবে- ফরিদপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, March 6, 2015

বিভাগ হচ্ছে ফরিদপুর, উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন হবে- ফরিদপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিউজ টুডে ফরিদপুর, ৬ মার্চ
পুরনো জেলা হিসেবে ফরিদপুর অবহেলিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় ফরিদপুর নতুন বিভাগ হচ্ছে বলে প্রধান মন্ত্রী সংসদে ঘোষনা দিয়েছেন। আর সংসদে ঘোষনা দেয়াই আইন। শুক্রবার সকালে ফরিদপুরের বদরপুরে আফসানা মঞ্জিলে জেলা প্রশাসনের উদ্দোগ্যে প্রকাশিত প্রশাসন বার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ফরিদপুরে ইপিজেড স্থাপনের কাজ চলছে, যেখানে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। তিনি বলেন, সরকারের এই সময়ের শেষ দিকে ফরিদপুরে পূর্ণাঙ্গ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া ফরিদপুরের বুক চিরে প্রবাহিত মৃত্যুর মুখে পতিত হওয়া কুমার নদীকে পূণঃখননের মাধ্যমে এর প্রাণ ফিরিয়ে আনা হবে।সেজন্যে ৯৪ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে মন্ত্রী জানান।
“উন্নয়ন ও জনসেবার জন্যে প্রশাসন” এই শ্লোগানকে ধারন করে প্রকাশিত প্রশাসনবার্তার সম্পাদক ও প্রকাশক, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে এসময় ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। #
ফরিদপুর, ৬ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages