ফরিদপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, March 6, 2015

ফরিদপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ১

নিউজ টুডে, ৬ মার্চ।
শুক্রবার ভোরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোয়লাদী গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ১৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব ৮ ফরিদপুরের সদস্যরা। মাদক দ্রব্য মজুত ও বিক্রী’র অভিযোগে আবু বক্কর মোল্যা(৩২) নামের একজনকে আটক করেছে র‌্যাব। এসময় একটি মটরসাইকেল ও ইয়াবা বিক্রীর প্রায় ২৮ হাজার টাকাও জব্দ করা হয়
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে গোয়ালদী এলাকায় অভিযান চালায় র‌্যাব ৮ এর একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল যোগে দুই ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও অপর একজন কৌশলে পালিয়ে যায়। আটক ব্যাক্তি নিজের নাম আবু বক্কর মোল্যা বলে জানায়। আর পালিয়ে যাওয়া অপর জনের নাম মোঃ জিহাদ ফরাজী(৪২), বলে আটককৃত ব্যাক্তি জানিয়েছে। পরে র‌্যাব সদস্যরা আবু বক্করের বাড়ি তল্লাশী করে ৫ কেজি গাাঁজা, ১৭০ পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে  স্বিকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। এব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
ফরিদপুর, ৬ মার্চ ,২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages