মধুখালীতে জনতার হাতে মেছো বাঘ আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 5, 2015

মধুখালীতে জনতার হাতে মেছো বাঘ আটক

নিউজ টুডে
ফরিদপুরের মধুখালীতে এলাকাবাসী ফাঁদ পেতে একটি মেছো বাঘকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে বাঘ আটকের এ ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নে খোকসার হাট গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত এক মাস ধরে ওই গ্রামে এ বাঘটি তান্ডব চালাচ্ছিল। প্রতিদিনই গ্রামবাসীর হাস, মুরগী, খাসী ধরে নিয়ে মেরে ফেলা ও খেয়ে ফেলার ঘটনা ঘটছিল। তাই ওই জন্তুটিকে ধরার জন্য এলাকাবাসী গ্রামের মৃত মঙ্গল সর্দারের বাড়ীর ধারে আখ ক্ষেত্রের পাশে একটি ফাঁদ পাতে।
আজ দুপুরে মঙ্গল সর্দারের মেয়ে হিরা সুলতানা গিয়ে দেখতে পায় ফাঁদে বড় আকারের একটি জন্তু ধরা পড়েছে। তার চিৎকারে গ্রামবাসী এসে দেখে ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। গ্রামবাসী বাঘটিকে লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে নিয়ে রাখে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ সতেজ বলেন, জনতার হাতে ইউনিয়নের খোকসার হাট গ্রামে একটি মেছো বাঘ ধরা পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে বলা হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহ বলেন, বাঘটি গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
মধুখালী বন বিভাগের কর্মকর্তা মো. ফরিদউজ্জামান জানান, গ্রামবাসী একটি মেছো বাঘ ধরেছে বলে আমি জেনেছি। এখনও আমি ঘটনাস্থলে যাইনি। যদি বাঘটি জীবিত থাকে তাহলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করবো।
ফরিদপুর, ৫ মার্চ।




No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages