হরতালের সমর্থনে শহরে ঝটিকা মিছিল, আটক ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 5, 2015

হরতালের সমর্থনে শহরে ঝটিকা মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক।
২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধের সমর্থনে আজ সকাল ১০ টায় শহরের কোর্ট চত্বর এলাকায় ঝটিকা মিছিল করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মিছিলটি ফরিদপুর জর্জ কোটের সামনে স্বাধীনতা চত্বরে গেলে পুলিশী ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজের নেতৃত্বে মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতা  তৌহিদুর রহমান জয়নাল, শেখ সুলতান মাসুদ, মাহফুজুর রহমান সবুজ ,ইয়াকুব শেখ ,আহাদ প্রমানিক,জাহাঙ্গীর হোসেন সাত্তার ,সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবক দল নেতা লিটন বিশ্বাসকে আটক করেছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক দল। আটকের বিষয়টি কোতয়ালী থানা সূত্র নিশ্চিত করেছে। #
ফরিদপুর ৫ মার্চ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages