সালথায় জমি নিয়ে দু-গ্রুপের সংঘর্ষ: নিহত ১ আহত ১০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 5, 2015

সালথায় জমি নিয়ে দু-গ্রুপের সংঘর্ষ: নিহত ১ আহত ১০

নুরুল ইসলাম নাহিদ, সালথা থেকে
ফরিদপুরের সালথায় আজ বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দু-গ্রুপের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়। উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কৃষক বাউষখালী গ্রামের মৃত কোহেল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাউষখালী গ্রামের জবেদ আলীর সাথে তার চাচাতো ভাই জলিল শেখ ও খলিল শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার দিকে জবেদ আলীর সাথে খলিলের কথা কাটাকাটির একপর্যায় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ভেলার কোপে গুরুতর আহত জবেদ আলীকে  মুকসুদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এসময় আহত হয় আরো অন্তত ১০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, যেহেতু সংঘর্ষে গুরুতর আহত জবেদ আলী মুকসুদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এজন্য তার লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় সালথা থানায় মামলা হবে। ##
ফরিদপুর, ৫ মার্চ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages