বোরহান আনিস, নগরকান্দা প্রতিনিধি
ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার মানিকনগর নামক স্থানে মাইক্রোবাস ও ত্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এসময় আহত হন ৮ জন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী ত্রিহুইলারটি যাত্রী নিয়ে মানিকনগর ব্রীজের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস (ঢাকা মেট্রোÑচ ১১Ñ৭০৬৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই জেলার মধুখালী উপজেলার লক্ষি নারানপুর গ্রামের উকিল মূর্ধা (৬০) নামে এক ব্যাক্তি মারা যান। গুরুত্তর আহত অবস্থায় ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, রাতে চিকিৎসাধীন অবস্থায় জেলার সদরপুর উপজেলার নয়াকান্দী গ্রামের রফিউদ্দিন মোল্যার পুত্র বিল্লাল মোল্যা (৫০) মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। নিহতরা সবাই ত্রিহুইলারের যাত্রী। #
ফরিদপুর, ২৪ এপ্রিল, ২০১৫।

No comments:
Post a Comment