আওয়ামীলীগ নেতা বাবু ঢাকায় গ্রেপ্তার : ফরিদপুরে আনন্দ মিছিল ও কুশপুত্তলিকা পুড়িয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2015

আওয়ামীলীগ নেতা বাবু ঢাকায় গ্রেপ্তার : ফরিদপুরে আনন্দ মিছিল ও কুশপুত্তলিকা পুড়িয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা

নিউজ টুডে ফরিদপুর, ২৩ এপ্রিল
চাঁদাবাজির মামলায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
মোকাররম মিয়া বাবু গ্রেপ্তার হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল, সমাবেশ, মিষ্টি বিতরণ ও তার কুশপুত্তলিকা পুড়িয়েছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাবু ঢাকায় গ্রেপ্তার হয়েছে এমন সংবাদে ফরিদপুরে আওয়ামীলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে শহরে আনন্দ মিছিল বের করে। শহরের থানা রোডের জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে কয়েকশ’ নেতাকর্মী  আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন আহমেদ মানু। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেএম সেলিম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার, শওকত আলী জাহিদ, মনির হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা দুর্নীতিবাজ বাবুকে গ্রেপ্তারের পুলিশকে অভিনন্দন জানিয়ে বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি করে পার পাওয়া যায় না।
এর আগে বৃহস্পতিবার সকালে ডিএমপির রমনা থানা পুলিশ আওয়ামীলীগ নেতা মোকাররম মিয়া বাবু(৪৫) কে গ্রেপ্তার করে। গত রবিবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় বাবুর বিরুদ্ধে ৪০ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন। এ ঘটনার পর থেকে বাবু পলাতক ছিলেন।
উল্লেখ্য, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবু ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই প্রবাসী কল্যান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর সকল উন্নয়ণ ও রাজনৈতিক কর্মকান্ডের প্রধান তদারককারীর দায়িত্বে ছিলেন। সম্প্রতি দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মোকাররম মিয়া বাবুকে ও মন্ত্রীর এপিএস সত্যজিত মুখার্জীকে সকল দায়িত্ব থেকে অব্যাহিত দেন মন্ত্রী। এরপর থেকেই জেলার আওয়ামীলীগ নেতাকর্মীদের দাবী ছিল এই দুইজনকে গ্রেফতারের। #
ফরিদপুর, ২৩ এপ্রিল,২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages