মো. রমযান শিকদার, ভাঙ্গা থেকে, ২৪ এপ্রিল
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে আওয়ামীলীগের দুই গ্রুপ জনসভার ডাক দেয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ওই এলাকায় শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আলমগীর হোসেন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল ইসলাম বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ১ সপ্তাহ আগে ওই স্থানে সমাবেশের ডাক দিয়ে পুলিশের অনুমতি চায়। অপরদিকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থিত ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ হোসেন একই জায়গায় একই সময় জনসভার ডাক দিয়ে পুলিশের অনুমতি চায়। আওয়ামীলীগের এই দুই নেতার কর্মীদের মাঝে সংঘাত এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং কোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে শুক্রবার থেকেই ্ওই এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করবে।
উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, আমাদের নেতা নিক্সন চৌধুরী তার সমর্থিত কর্মীদের নিয়ে জনসভা করার জন্য এক সপ্তাহ ধরেই প্রচার করে আসছে। আমাদের জনসভাকে ভুন্ডল করতেই কাজী জাফরউল্লাহ’র লোকজন এই কৌশল করছে।
অপরদিকে ঘারুয়া যুবলীগ সভাপতি মোরাদ হোসেন বলেন, কাজী জাফরউল্লাহর কর্মী সভার পর আমরা দলকে সংগঠিত করতেই সভার ডাক দেই। #
ফরিদপুর,২৪ এপ্রিল, ২০১৫।

No comments:
Post a Comment