ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, April 28, 2015

ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি
আজ মঙ্গলবার ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “সরকারী আইন সহায়তা পাওয়ার উণ¥ুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার”। সকালে উপজেলার কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে উকিল বারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপত্বিত করেন সিনিয়র সহকারী জজ(ভাঙ্গা) মো. শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জজ(নগরকান্দা) আসিফ আকরাম। এছাড়াও বক্তব্য রাখেন ভাঙ্গা উকিল বারের সভাপতি এ্যাডভোকেট জহুরুল হক, এ্যাডভোকেট একেএম মাসুদ, শ্যামল কর্মকার, জহিরুল হক মিঠুন, আ. রব তালুকদার ও আবুল হাসেম। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) এর ভাঙ্গা চৌকি আদালতের প্যারালিগ্যাল ইন্দ্রজিৎ পাল নিত্ত ও ফরিদপুর ব্লাস্টের ল ক্লার্ক ফারা দিবা প্রমুখ।#
ফরিদপুর, ২৮ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages