ফরিদপুরের আওয়ামীলীগ নেতা বাবু ৭ দিনের রিমান্ডে - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 27, 2015

ফরিদপুরের আওয়ামীলীগ নেতা বাবু ৭ দিনের রিমান্ডে

নিউজ টুডে ফরিদপুর, ২৭ এপ্রিল
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবুকে একটি চাঁদাবাজী মামলায় সাত দিনের রিমান্ড দিয়েছে ফরিদপুর ১নং আমলী আদালতের বিচারক হামিদুল ইসলাম। সোমবার দুপুরে মোকাররম মিয়া বাবুকে আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ফরিদপুরের মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন সান্টুর করা ১৫ লাখ টাকা চাঁদাবাজী মামলায় এ রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ২৩ এপ্রিল ঢাকার রমনা থানা পুলিশ একটি চাঁদাবাজী মামলায় মোকাররম মিয়া বাবুকে আটক করেছিল। পরে তাকে ফরিদপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফরিদপুরে ব্যাপক ভাবে আলোচিত ও সমালোচিত নেতা মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে গত এক সপ্তাহে ফরিদপুর কোতয়ালী থানায় ৫টি চাঁদাবাজী ও ১টি ধর্ষন মামলা হয়েছে।
মামলা গুলো হলে, ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকতকে নিউমার্কেটের ভবন নির্মানের কাজ পাইয়ে দেবার কথা বলে ২০ লাখ টাকা চাঁদা নেয়া, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেনের কাছ থেকে শহরের স্বর্ন কমল মার্কেটের নির্মান কাজ করার সময় ৫ লাখ টাকা নেয়া, মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন সন্টুর বিদেশে লোক পাঠানো সংক্রান্ত ১৫ লাখ টাকা চাঁদাবাজী, শহরের আলীপুরে যুবলীগ নেতা শফিউল আলমকে চাঁদা চেয়ে হুমকি প্রদান ও ১ লাখ টাকার চাঁদাবাজী মামলা, শহরতলীর কৈজুরী এলাকার জনৈক নারীকে ধর্ষন সংক্রান্ত একটি মামলা। #
ফরিদপুর, ২৭ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages