ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে সোমবার বিকেলে নির্মানাধীণ ব্রীজ ধ্বসে ১ নির্মান শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত শ্রমিক কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বরইচরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হেলালউদ্দিন(২২)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
জানা গেছে, ত্রান মন্ত্রনালয়ের অধীনে ঘারুয়া ইউনিয়নের ফিডার সড়কের ভদ্রখালি খালের উপর সেতুর ঢালাইয়ের কাজ শুরু হয় সকাল থেকে। বিকেলে কাজ শেষের পর্যায়ে আকস্মিক ব্রীজটি ধ্বসে পড়ে। এসময় কাজ করতে থাকা শ্রমিকেরা ব্রীজের নিচে চাপা পড়লে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানায়, গত দুদিনে পর পর ভুমিকম্পের কারনে হয়ত সেন্টারিং এলোমেলো হয়ে থাকতে পারে। উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জব্বার হোসেন বলেন, স্থানীয় ঠিকাদার শামিম চোকদারকে ব্রীজ নির্মান করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কি কারনে ব্রীজটি ধ্বসের ঘটনা ঘটল তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। #
ফরিদপুর, ২৭ এপ্রিল, ২০১৫।

No comments:
Post a Comment