সালথা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ক্যারাম খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, ক্যরাম খেলা নিয়ে শনিবার সন্ধায় ফুকরা গ্রামের ফয়েজ আলী ফকিরের ছেলে আশরাফ ফকিরের সাথে একই গ্রামের কুদ্দুছ শেখের ছেলে এনামুলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে এনামুলের বাবা কুদ্দুস শেখ ৮/১০ জন লোক নিয়ে রাত ৮টার দিকে ফয়েজের বাড়িতে হামলা চালায়। এতে আলমগীর মাতুব্বার (৩৫), বক্কার মাতুব্বার (৪৫) ও সবুজ (১৬) সহ ৫ ব্যাক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বক্কার মাতুব্বারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওয়াহিদুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

No comments:
Post a Comment