ফরিদপুরের মধুখালীতে ব্রি ৫০ জাতের ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 27, 2015

ফরিদপুরের মধুখালীতে ব্রি ৫০ জাতের ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ টুডে ফরিদপুর, ২৭ এপ্রিল
ফরিদপুরের মধুখালী উপজেলার মাকড়াইল গ্রামে সোমবার সকালে বংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত সরু ও সুগন্ধিযুক্ত ব্রি ৫০ জাতের (বাংলামতি) ধানের বিস্তারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি’র অর্থায়নে সিসা-বিডি প্রকল্পের আওতায় এসডিসি আয়োজিত অনুষ্ঠানে এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শংকর চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন সিসা-বিডি প্রকল্পের ফরিদপুর হাব এর সিনিয়র স্পেশালিষ্ট ড. পরিমল চন্দ্র সরকার।
ড. পরিমল চন্দ্র সরকার বলেন, ব্রি ৫০ জাতের ধান ব্রি ২৮ এর চেয়ে অধিক ফলনশীল ও উচ্চ মূল্যের হওয়ায় চাষীরা এ ধান আবাদ করে লাভবান হচ্ছে। #
ফরিদপুর, ২৭ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages