চরভদ্রাসনে ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 26, 2015

চরভদ্রাসনে ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সরকারী কলেজে ¯œাতক(পাশ) ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ২৬ এপ্রিল রবিবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চরভদ্রাসন সরকারী কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডলের সভাপতিত্বে কলেজের ¯œাতক(পাশ) পর্যায়ের ১৫ জন ছাত্রী ও ১ জন ছাত্রের হাতে  শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের ও কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুর রহমান বিশ্বাস। জানা যায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর আওতায় শিক্ষার্থীদের এই শিক্ষা বৃত্তি দেয়া হয়। এসময় ৪ হাজার ৯শত টাকা করে প্রদান করা হয়। #
ফরিদপুর, ২৬ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages