ফরিদপুরের দুই নারীর লাশ উদ্ধার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2015

ফরিদপুরের দুই নারীর লাশ উদ্ধার

নিউজ টুডে ফরিদপুর:
ফরিদপুরে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার নগরকান্দা ও আলফাডাঙ্গা উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় ।
স্থানীয়রা জানিয়েছে, নগরকান্দা উপজেলার বাবুর কাইচাইল গ্রামে সাগরী বেগম (১৯) নামের এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মহিউদ্দিনের মেয়ে। বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় মাটিতে পড়ে ছিল লাশটি। সকালে এলাকাবাসী পুলিশকে খরব দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধরনা বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগরীকে  গণধর্ষণের পর তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্বরা। মরদেহের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফছার উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সাগরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা তা ময়না তদন্তের পর জানা যাবে। নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানা গেছে।
অপর দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামে সোনিয়া বেগম (২০) নামের এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, শ্বশুরবাড়ীতে সোনিয়া রাত আনুমানিক ১০টার দিকে গলায় ওড়না পেচিয়ে ঘরের ভিতরের আতœহত্যা করে । তিনি বলেন, এই ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। #
নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages