নগরকান্দায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত, ২০ টি বসতঘর ভাংচুর, আটক-৪ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, October 22, 2015

নগরকান্দায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত, ২০ টি বসতঘর ভাংচুর, আটক-৪

বোরহানুজ্জামান, নগরকান্দা থেকেঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। এসময় উভয় গ্রুপের অন্তত ২০ টি বসতঘর ভাংচুর হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কোদালিয়া গ্রামের আক্কাছ আলী গ্রুপের সাথে একই গ্রামের আওয়ামীলীগ নেতা ফজলুল হক মাষ্টার গ্রুপের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সকালে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাস আলীর সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফজলুল হক সমর্থকদের উপর হামলা চালায়। এতে ফজলুল হকের সমর্থকেরা পাল্টা আক্রমন করলে সংঘর্ষ বাধে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে মিরান (২৫), রায়হান (৩০) ও ছিরু (৩৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আফসার উদ্দিন জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।  দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকার অভিযোগে উভয় পক্ষের চার জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages