নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের সালথায় মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জোগীকান্দা গ্রামে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক গিয়াসউদ্দিনের সমর্থকদের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন মাতুব্বরের সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।#

No comments:
Post a Comment