ফরিদপুরে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 28, 2018

ফরিদপুরে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। বুধবার বিকেল ৩টায় শহরের শেখ জামাল স্টেডিয়ামে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ এক সঙ্গে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গেয়েছেন।

জাতীয় সঙ্গীত গাইবার আগে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া তার বক্তৃতায় বলেন, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া দেশপ্রেমের অংশ। আগামী প্রজন্ম প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হবে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেকে সেইভাবে প্রস্তুত করো যাতে একজন আদর্শবান ব্যক্তি হিসেবে সমাজের গৌরবময় ভূমিকা রাখতে পার।

পরে তিনি জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। পরে মঞ্চে ও মাঠে দাঁড়িয়ে হাজারও কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামছুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ  প্রফেসর সুলতান মাহমুদ হীরক,  শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমূল ইসলাম লেভী, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ঝর্ণা হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাহিদ ব্যাপারী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

এদিকে সকালে জেলা শিশু একাডেমিতে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে প্রথম হয়েছে জেলার বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীকালে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages